image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

পুরান ঢাকায় স্বদেশ সমাজ কল্যাণ সংঘের ঈদ উপহার বিতরণ

ঢাকা ব্যুরো    |    ১৬:৩৯, মে ২৩, ২০২০

image

প্রয়াত সমাজ সেবক ওয়াহিদ মুরাদ রুপমের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন স্বদেশ সমাজ কল্যাণ সংঘ প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।

এছাড়া করোনাকালীন সংকটময় সময়ে প্রায় তিন মাস ধরে কর্মহীন হয়ে থাকা ৫ শত পরিবারকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্তদেরর জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি লাগবাগ ছোট ভাট মসজিদ এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে  পোলাও এর চাল, মুরগি, সেমাই, চিনি ও নারিকেল দেয়া হয়।

লালাবাগ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খন্দকার হেলাল উদ্দীন ত্রাণ সামগ্রী তুলে দেন বিপদগ্রস্থ পরিবার গুলোর হাতে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ মুরাদ বাপ্পি, স্বদেশের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল, সহ সভাপতি ইয়াকুব হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশাহ, সহ সভাপতি খোকন পাটোয়ারী, সহ সভাপতি গোলাম মাওলা জুয়েল, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খোকন, তানভীর হোসেন কালু, সাংগঠনিক সম্পাদক জাহিদ মুরাদ রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমরান, মো:আলমগীর, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন গাজী, সদস্য মনির হোসেন অন্তর ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইয়াসির আরাফাত কুশল।

প্রতিষ্ঠার পর থেকেই গত ৩০ বছর ধরে স্বদেশ সমাজ কল্যাণ সংঘ এই কার্যক্রম চালিয়ে আসছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image