image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মানবিক ও সামাজিক কর্মযজ্ঞ নিয়ে ঘুরে দাড়াচ্ছে যুবলীগ

ঢাকা ব্যুরো    |    ২২:২২, জুন ৮, ২০২০

image

অতিতের ক্যাসিনো কেলেংকারীর গ্লানি ঘুছিয়ে শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘুরে দাড়াচ্ছে। করোনাকালিন সংকটময় সময়ে যুবলীগের নেতা- কর্মীরা রাতদিন মানবকল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্যসহায়তা নিয়ে। জীবন বাজি রেখে মানবতার সেবায় সক্রিয় যুবলীগের নেতা-কর্মীরা।

শহীদ শেখ ফজলুল হক মনির বড়পুত্র ড.শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যানের দায়ীত্ব গ্রহনের পর থেকেই যুবলীগের নেতৃত্ব ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে শুরু করে। মাঈনুল হোসেন খান নিখিলকে পরশের সঙ্গে যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। ঢাকায় ক্যাসিনো কেলেংকারীতে যুবলীগের শীর্ষ নেতৃত্ব জড়িত থাকার পর থেকেই দেশের যুবসমাজের মাঝেও বিরুপ প্রক্রিয়া দেখা দেয়। এ পরিস্থিতিতে যুবলীগের নেতৃত্ব ও রাজনীতি চ্যালেন্জের সম্মুখীন হয়ে ওঠে।

শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগী হয়ে শেখ মনির গড়ে তোলা সংগঠনটির দায়িত্ব তুলে দেন শেখ মনির বড় সন্তান ড.শেখ ফজলে শামস পরশের হাতে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন পেয়েই জয়ী হন শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ যেনো দুই ভাইয়ের রাজনীতিতে জনসেবার সেতুবন্ধন। এক ভাই মেয়র আরেক ভাই যুবলীগের চেয়ারম্যান। সেই থেকেই ঘুরে দাড়ায় আওয়ামী যুবলীগ। আর বিশ্বময় করোনা মহামারিই যুবলীগের মানবকল্যাণের রাজনীতিতে আশীর্বাদ হয়ে আবির্ভূত হয়।

দেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস  যুবলীগের নেতা-কর্মীদের দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার নির্দেশ দেন। সারাদেশেই যুবলীগের নেতা-কর্মীরা করোনা সংকটে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়ান। প্রথম থেকেই যুবলীগ জনসচেতনতার কাজ শুরু করেন গ্রামেগঞ্জে।

ঢাকায় উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতৃত্ববৃন্দ গত তিন মাস ধরে ওয়ার্ডে ওয়ার্ডে অসহায় ও কর্মহীন মানুষ ও পরিবারগুলোর মাঝে রাতদিন কাজ করে ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া শুরু করে। বিশেষ করে যুবলীগের ঢাকা দক্ষিণের ত্রাণকর্তার ভুমিকায় এগিয়ে আসেন দলের সিনিয়র সহসভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু। মূলত তার নেতৃত্বেই যুবলীগ দক্ষিণ এর একঝাঁক তরুণ মানবতার সেবায় এগিয়ে আসেন।

অতীত নেতৃত্বের ক্যাসিনো কেলেংকারী ঘুছিয়ে যুবলীগ যেন নতুন রূপে আবির্ভূত হয় মানব কল্যানের রাজনীতির ধারায়। যুবলীগের শীর্ষ দুই নেতা ড.শেখ ফজলে শামস পরশ ও তারই অনুজ ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে যুবলীগ ঈদের পর থেকে আবারও তাদের ত্রাণ তৎপরতার কাজ  শুরু করে।

ঢাকা দক্ষিণ সিটির ৭৫ টি ওয়ার্ডে যুবলীগের কর্মীরা বাড়ি বাড়ি খোঁজখবর নিয়ে অসহায় মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে চুপিসারে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী। কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করছে খাদ্য সামগ্রী।

৬ জুন ঢাকার শ্যামপুর থানা এলাকার ৫১নং ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় ত্রাণ। ৭জুন  শাহজাহানপুরের ১২ নংওয়ার্ডের শান্তিবাগ স্কুলে ৫০০ পরিবারের হাতে তুলে দেয়া হয় খাদ্য সামগ্রী। ত্রাণ বিতরণে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু।

শ্যামপুরে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামীলীগের সাধারনণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জহুরা খাতুন জবা, দঃ যুবলীগের  সহসম্পাদক ইমরান খান, যুবলীগ নেতা শেখ তিতাস, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম বাবু, আহসান উল্লাহ রাসেল, রফিকুল ইসলাম এবং  ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা কাজী সাহিদুর রহমান অন্তুু।

গত তিন মাসে ঢাকা মহানগর দঃ যুবলীগের পক্ষ থেকে প্রায় ৩২ হাজার কর্মহীন মানুষ এবং অসহায় দরিদ্র ও মধ্যেবিত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রাণের প্যাকেটে  রয়েছে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি মশুরের ডাল, ২লিটার ভোজ্য তেল, ১কেজি পেঁয়াজ, ১-২কেজি লবণ এবং যে সমস্ত পরিবারে শিশু রয়েছে তাদের জন্য পৃথক শিশু খাদ্য।

ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে যুবলীগ মানুষের কল্যাণের জন্যই রাজনীতি এটাই প্রমাণ করতে কাজ করে যাচ্ছেন। যুবলীগ নেতারা মনে করেন, দলের শীর্ষ নেতা এবং ঢাকা দঃ এর মেয়রের নির্দেশে তারা মানবতার  সেবায় যুবলীগের রাজনীতি এটাকেই পূর্ণপ্রতিষ্ঠিত করতে তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখছেন বলে জানান।

যুবলীগ নেতারা মনে করেন, অতীতে যারা যুবলীগের সাইন বোর্ড ব্যাবহার করে দলকে কলংকিত করেছেন তারা মানবসেবার রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। দলের বর্তমান ত্রাণ কাজে থাকা যুবলীগ নেতারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের মানুষের সংকটকালীন সময়ে যুবলীগের হয়ে যারা কাজ করছেন এরাই  প্রকৃত মুজিব আদর্শের শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত যুবলীগের সৈনিক। করোনা আতংকের ঝুঁকি নিয়েই প্রতিদিন যুবলীগ নেতারা তাদের ত্রাণ বিতরণের মাধ্যমে যুবলীগের রাজনীতির মানবিক দিকটি তুলে ধরতে পারছেন নতুন প্রজন্মের কাছে। তাদের বিশ্বাস মানব কল্যাণের রাজনীতির মাধ্যমে অতীতের গ্লানি মুছে  যুবলীগের বর্তমান নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাংখিত লক্ষে পৌছতে সক্ষম হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image