image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

করোনাযুদ্ধে জীবন দিলেন ডিএমপি’র আরো দুই গর্বিত পুলিশ সদস্য

ঢাকা ব্যুরো    |    ১৭:৫৯, জুন ১৫, ২০২০

image

চলমান করোনাযুদ্ধে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য। করোনাযুদ্ধে জীবন বিসর্জনকারী সম্মুখযোদ্ধা এ গর্বিত পুলিশ সদস্যরা হলেন এসআই এস এম মুকুল(৫৫)ও কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ(৫১)। তারা দুইজনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

এসআই মুকুল ১৫ জুন, ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং একই দিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।

সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম সিআইডি’র পক্ষ হতে শহীদ পুলিশ সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image