শিরোনাম
ঢাকা ব্যুরো | ১৮:০৪, জুন ১৫, ২০২০
রোববার রাতে সিআইডি ঢাকা মেট্রো (দক্ষিণ) এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাবিব ওরফে টাইগার হাবিব(৫০)কে ঢাকার কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের উপর হতে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, সে কন্ট্রাক কিলিংসহ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তার নামে বর্তমানে ২টি অস্ত্র মামলা সহ ৩ টি মামলা বিচারাধীন রয়েছে। অনেক দিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো (দক্ষিণ) বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই বিষয়ে অস্ত্র আইনে সিআইডি বাদী হয়ে নতুন আরেকটি মামলা রুজু করেছে।
সিআইডি জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ঢাকার ইসলামপুর, পাটুয়াটুলী, বাদামতলী এলাকায় সন্ত্রাসী বাহিনী পরিচালনা সহ ছিনতাই, চাঁদাবাজী ও জমি দখল করে আসছে। তার বাড়ি ঢাকার কোতোয়ালি থানা এলাকার ঢাকার নবাব বাড়ি, পুকুরপাড় বলে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
Developed By Muktodhara Technology Limited