শিরোনাম
ঢাকা ব্যুরো | ১৮:১৭, জুলাই ২৮, ২০২০
করোনার তান্ডবে বিশ্বে জীবনহানির ঘটনায় মানবজীবনে মহা-বিপর্যয় নেমে এসেছে, অর্থনৈতিতে স্থবিরতাসহ নানা সংকটের মুখে এবং বাংলাদেশেও করোনায় থাবায় বিপর্যস্ত জীবন ব্যবস্থা। যখন একের পর এক সাধারণ ছুটিতে মানুষের কর্মহীনতায় লাখ লাখ পরিবারে অর্থনৈতিক সংকটের মুখোমুখি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন দলীয় নেতা- কর্মীদের করোনাকালিন সংকটে মানুষের পাশে দাঁড়াতে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ড.শেখ ফজলে শামস পরশ সাধারন সম্পাদক মাঈনুল হোসেন নিখিল এবং ঢাকা দঃ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যুবলীগকে নির্দেশ দেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধুর নেতৃত্বে ঢাকা দঃ সিটি কর্পোরেশন এবং ঢাকা-১০ নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় অসহায়,দরিদ্র জনগোষ্ঠি, কর্মহীন, স্বল্প আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন।
আহাম্মদ উল্লাহ্ মধু জানান, প্রায় চার মাসে ঢাকা দঃ সিটি কর্পোরেশনের ৭০টি ওয়ার্ড এবং ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দেড় লাখ পরিবারের কাছে পৌছে দিয়েছেন খাদ্যসামগ্রীএবংঈদ উপহার।এ ছাড়া মধ্যেবৃত্ত পরিবারের যারা করোনাকালিন মহামারিতে অর্থ সংকট বা খাদ্য সংকটে থাকার পরও কাউকে লজ্জায় বলতে পারেন না, এমন পরিবার গুলোকে খুঁজে বের করে তাদের ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য ও অর্থ সহায়তা। যাদের ঘরে শিশু রয়েছে তাদের শিশু খাদ্য দেয়া হয় আলাদা ভাবে।
এ ছাড়া করোনারকালিন সময়ের প্রথম থেকেই স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা, লিফলেট বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন আহাম্মদ উল্লাহ্ মধু। করোনাকালিন সময়ে এই সামাজিক কাজ করতে গিয়ে রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীর চরে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা।এরপরও থেমে যায়নি মধুর নেতৃত্বে যুবলীগের ত্রাণ বিতরণ।
করোনাকালিন সময়ে ত্রাণ বিতরণ করতে গিয়ে আহাম্মদ উল্লাহ্ মধুরও করোনার উপসর্গ দেখা দিলে দুই সপ্তাহ আইসোলেশনে থেকে আবারও ত্রাণ বিতরণ শুরু করেন।
মৃত্যু ঝুকিনিয়ে প্রায় ১০২ দিনের ত্রাণ বিতরণ কার্যক্রমকে অসিম সাহসিকতার পূর্ণ কাজ হিসেবে মূল্যায়ন করে ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল তাদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আহাম্মদ উল্লাহ্ মধু কে DYC.International Bravery Awards-2020 পদকে ভূষিত করেন।
২৪ জুলাই পুরান ঢাকার জুম্মন ব্যাপারী কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে আহাম্মদ উল্লাহ্ মধুর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য এবং ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জান্নাতুল বাকিয়া।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পুরান ঢাকার রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুদ্দীন আহমেদ মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ায় ঢাকা ইয়ূথ ইন্টারন্যাশনাল ক্লাব করোনাকালিন সময়ে যারা সম্মুখ যোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের এই মানবিক কাজকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে সাহসি পুরষ্কার প্রবর্তন করেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
আহাম্মদ উল্লাহ্ মধু তার সাহসি পুরষ্কার পাওয়ার বিষয়ে বলেন, এ অবদান যুবলীগ দঃ এর সকল নেতা- কর্মীদের। তারা গত প্রায় চার মাস ধরে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।তিনি এই পুরষ্কার তাদের উৎসর্গ করেন।ত্রাণ বিতরণে বিভিন্ন ভাবে সহায়তা করায় তার সহকর্মী ব্যবসায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজনীতি মানুষের সেবা করার জন্যই। মানবসেবা আর রাজনীতি একই সুঁতায়গাঁথা।আমরা তা প্রামাণ্য করার চেষ্টা করছি।তিনি বলেন,রাজনীতি করতে হলে এবং নেতৃত্ব দিতে হলে মানবসেবার কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি মানবসেবার মাধ্যমেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের হতাশাগ্রস্থ যুবসমাজকে দেশ গড়ার কাজে নিয়োজিত করতে এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই যুবসমাজকে যুব সম্পদে পরিনত করার উদ্যোগ নিয়ে ছিলেন। আমরা তার প্রতিষ্ঠিত যুবলীগকে তার সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিল ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
Developed By Muktodhara Technology Limited