image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে প্রতিবাদ সমাবেশে হামলা: সাংবাদিক, পুলিশসহ আহত ১৫ জন

বাঁশখালী সংবাদদাতা    |    ২৩:০৮, আগস্ট ৩, ২০২০

image

বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে দুবৃত্তরা। বাশঁখালী মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে সোমবার ( ০৩ আগস্ট) বিকেলে বাশঁখালী উপজেলার পুইছড়ি প্রেম বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এসময় পুলিশ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, বাশঁখালী থানার ওসি তদন্ত মো কামাল হোসেন, এস আই নাজমুল হোসেন, ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান তাজুল ইসলাম পলাশ। অন্যদের নাম পাওয়া যায়নি।

জানা যায়, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বঙ্গবন্ধুর হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা মোলভী ছৈয়দের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা: আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়ার প্রতিবাদে প্রেম বাজারে এক প্রতিবাদ সভা ডাকা হয়। সেখানে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সন্তানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলো। বিকেলে সভা শুরু হলে অতর্কিত হামলা চালায় দুবৃত্তরা। এসময় পুলিশ সাংবাদিকসহ অন্তত ১৫জন আহত হয়। 

ডা: আলী আশরাফের ছেলে জহির উদ্দিন বাবর জানান, আমরা সু শৃঙ্খলভাবে প্রতিবাদ সভা করছিলাম। হঠাৎ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো ফওজুল করিম ফজু মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় আমাদের অনেক কর্মী আহত হয়।

তিনি বলেন, এ ঘটনায় পূর্ব পুইছড়ির নাম করা ডাকাতরা এ হামলায় অংশ নেন। যাদের বিরুদ্ধে খুন, হত্যা, ডাকাতি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ আছে। মামলাও আছে ডজন খানেক।

তিনি বলেন, পুলিশের সামনে দা ছুরি রামদা নিয়ে তারা হামলা করে। এসময় আমাদের অনেক কর্মীরা আহত হয়েছেন। 

নাম জানাতে অনিশ্চুক ব্যক্তি বলেন, দা ছুরি ছাড়াও কাটা বন্দুকও ছিলো কয়েকজনের কেমরে। তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মরহুম আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ সভা চলছিল। এসময় প্রেম বাজারের দক্ষিণ দিক থেকে ৩০/ ৪০ জনের মতো একদল কাঠিসোটা নিয়ে হামলা করে। পাল্টা জবাব দিতে প্রতিবাদকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। দুপক্ষের মাঝে প্রায় ঘণ্টা ধরে পাল্ট পাল্টি হামলা চলে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিকবেদিক ছুটতে থাকে। এসময় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। 

প্রেম বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ জানায়, বাজারে এরকম ঘটনা দু:খজনক। এ ঘটনায় নিন্দা জানাচ্ছি।

বাজারের ব্যবসায়ীরা জানায়, দিনদুপুরে দা ছুরি নিয়ে পাল্ট পাল্টি হামলায় অনেকের দোকানপাট বন্ধ করতে হয়েছে। এতে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। 

ঘটনার সময় উপস্থিত বাশঁখালী থানার ওসি তদন্ত মো কামাল হোসেন বলেন, বাজারের এক পাশে সমাবেশ চলছিল। এসময় দক্ষিণ দিক থেকে ২০ জনের মতো কিছু যুবক তাদের উপর চড়াও হয়। এসময় সভা পণ্ড হয়ে যায়। আমরা লাটি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি পিঠে আঘাত পাই। আমাদের একজন এস আই আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনার খবর শুনেছি। তবে কেন বা কি কারনে ঘটনা ঘটলো তদন্ত করে দেখতে হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image