শিরোনাম
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা | ১৮:০৩, সেপ্টেম্বর ১৩, ২০২০
ঢাকা - ২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। সালিশের আলোচনাকে চাঁদাবাজি বলে মিথ্যাচার করার প্রতিবাদে কামরাঙ্গীরচরের মাদবর বাজারে ৫৭ নম্বর ওয়ার্ডসহ থানা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অপপ্রচারকারী আলী আহম্মেদের শাস্তি চেয়ে জুতা ও ঝাড়ু হাতে নিয়ে মিছিলে যোগ দেন এলকাবাসী ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল মাতবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মাদবর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ।
এ সময় ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এই অপপ্রচারের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।
Developed By Muktodhara Technology Limited