শিরোনাম
প্রতিবেদক | ১০:০২, সেপ্টেম্বর ১৯, ২০২০
হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ সমূহে ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিকে মীর হেলাল এর পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাটহাজারীর ফতেয়াবাদ থেকে শুরু হয়ে আমান বাজার প্রদক্ষিণ করে পুনরায় ফতেয়াবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সদ্য ঘোষিত হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ সমুহের কমিটি একতরফা ভাবে আন্দোলন সংগ্রামের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে করা হয়েছে বলে উল্লেখ করেন। উপজেলা কমিটির আহবায়ক তকি কিছুদিন পূর্বে ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগ দিয়েছে। সে ইয়াবা সেবনকারী এবং ইয়াবা ব্যবসায়ী। নাজিরহাট কলেজ ও ফতেয়াবাদ কলেজে রাজনীতি নিষিদ্ধ কিন্তু সেখানে নামকাওয়াস্তে কমিটি দেখানো হয়েছে। বিবাহিত, অযোগ্য ও মীর হেলালের অনুগতের দিয়ে এসব কমিটি গঠন করেছে। হাটহাজারীর ছাত্রদল নেতাকর্মীরা এই পকেট কমিটি মানে না। এই পকেট কমিটি বাতিলের দাবীতে আরো বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে। বলে জানিয়ে দেন বঞ্চিতরা। নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত মীর হেলালের আর্থিক লেনদেনের অবৈধ পকেট কমিটি বাতিল করে নির্যাতিত ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি করার জোর দাবি জানান।তারা বলেন,করোনা কালীন বিগত ৫/৬ মাস মীর হেলাল এক দিনের জন্যও হাটহাজারীতে আসেনি।ঢাকায় বসে বসে বাবার দুর্নীতির টাকা গুলো খরচ করে ত্যাগী নেতা কর্মীদের কমিটিতে বাদ দিয়েছে।এ কমিটি আমরা মানিনা।এ কমিটি বাতিল না করলে মীর হেলাল ও কমিটি কে অবন্চিত ও প্রতিহত করার ঘোষানা দেন নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা কে এম মিনহাজ মাছুম বাবু, তানভীরুল আলম ইজাজ, এস এম নিজাম উদ্দিন তুহিন, জামাল মাহমুদ, মতিন চৌধুরী, জুয়েল আলম, নুরুল হুদা হৃদয়, হাসিবুল করিম রাফি, মিরাজুল ইসলাম নিশাত, ইয়ামান মজুমদার, ইফতেখারুল সায়েম, মেহেরাজ, ফয়সাল, ইমন, তাসিম, মিনহাজ, সাইফুল মুন্না, মোঃ মাসুদ খান, মুনতাসীর আবিদ, রাজেশ বণিক, মোহাম্মদ আবিদ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ তারেক, শান্তু দাশ, এস এম শহীদ, মোঃ মোরশেদ, মোঃ আরিফ প্রমূখ নেতৃবৃন্দ।
Developed By Muktodhara Technology Limited