image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

লামা উপজেলায় মডেল মসজিদ নির্মাণে স্থবিরতায় জনমনে অসন্তোষ

লামা (বান্দরবান) প্রতিনিধি    |    ২০:২০, অক্টোবর ৩, ২০২০

image

দেশব্যাপি প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে ৫শ ৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প’র আওতায় লামা উপজেলায় নির্মাণ শুরুতেই কাজের স্থবিরতা দেখা দেয় মডেল মসজিদের। উপজেলা পরিষদ কমপ্লেক্সে, কোর্ট মসজিদ নামে খ্যাত পুরাতন মসজিদে মুসল্লির সংখ্যা শতাধিক ছিলো। প্রকল্প অনুমোদিত নতুন নকসায় মসজিদটি নির্মাণের জন্য ২০১৯ সালে ভেঙ্গে ফেলা হয়। ১৪ কোটি টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট এই কমপ্লেক্সের কাজ ২০২০ সালের মধ্যে সমাপ্তি হওয়ার সরকারি ঘোষণা ছিলো। 

পুরাতন মসজিদটি নির্মিত হয়েছিল ১৯৮৫ সালে। দীর্ঘকাল ধরে এলাকার মুসল্লিরা ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। পরাতন ভবন ভেঙ্গে ফেলায়, নতুন ভবন হওয়া পর্যন্ত অস্থায়ী মসজিদ হিসেবে ব্যাবহার হচ্ছে, লামা উপজেলা প্রশাসনের অফির্সাস ক্লাবের লাইব্রেরী কক্ষ। কক্ষটি ছোট হওয়ায় নামাজ আদায়ে মুসল্লিদের ভোগান্তি হচ্ছে।

কেন কোন কারণে নির্মাণাধিন মসজিদ কমপ্লেক্স এর কাজ শুরুতে বন্ধ হয়ে গেল; এর জবাব মিলছেনা কোন দপ্তরে।অসমর্থিত সূত্রে জানা যায়, সারা দেশে জেলা পর্যায়ে ৪ তলা ও উপজেলার জন্য ৩ তলা এবং উপকূলীয় এলাকায় ৪ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মানের কার্যাদেশ প্রাপ্ত হন, ইতোপূর্বে গ্রেফতারকৃত বহুল আলোচিত জিকে শামীম এর প্রতিষ্ঠান। জিকে শামীম কেসিনো স্কেন্ডালে আটক হওয়ায়, তার নিয়ণÍ্রণাধিন বা মালিকানায় প্রতিষ্ঠানগুলোতেও স্থবিরতা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় লামাসহ দেশের বেশ কয়েকটি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজে প্রভাব পড়েছে।

মুজিব শত বর্সের তাৎপর্যতা রক্ষায়,  মডেল মসজিদ নির্মাণে স্থবিরতা নিরসনে সংশ্লিষ্টরা আন্তরিক হবেন, এমনটি প্রত্যাশা স্থানীয়দের।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image