শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৮:৩৪, অক্টোবর ৬, ২০২০
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারীর উপজেলার বিভিন্ন ইউনিটে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্দন করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার ৬ অক্টোবর চট্টগ্রাম নগরীর নাাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ দাবী করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির এক সদস্যের মদদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি ও কেন্দ্রীয় ছাত্রদল টিমের যোগসাজশে নিজের অনুসারীদের দিয়ে পকেট কমিটি গঠন করেছে। যাদের দিয়ে কমিটি গঠন করেছে তারা মুলত সরকারী দলের আশ্রয়ে লালিত পালিত। যাদেরকে পদবঞ্চিত করেছে তারা বিগত আন্দোলন সংগ্রামে মামলা, হামলা ও গ্রেপ্তারে জর্জরিত।
ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়িত করে ঘোষিত কমিটি অনতিবিলম্বে বাতিল করে যোগ্যদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটি ঘোষণার দাবী করা হয় মানববন্ধন থেকে।
হাটহাজারী পৌরসভা ছাত্রদলের পদবঞ্চিত ছাত্রনেতা নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও হাটহাজারী কলেজ ছাত্রদল নেতা জিয়াউদ্দিন মিজানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বায়জিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মোঃ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, মোঃ ইলিয়াছ আলী, উপজেলা যুবদলের সেক্রেটারী সাহেদুল আজম, পদবঞ্চিত ছাত্রদল নেতা মিনহাজ মাসুম বাবু, মোঃ নাজিম উদ্দিন, জিয়াউদ্দিন বাবলু, নিজাম উদ্দিন তুহিন, মোঃ কোরবান, মোঃ মামুন,ইরফাত সৌরভ, ইকবাল, রিপন নাথ, মোঃ নিশাত, জিসান, জুয়েল দাশ, মোঃ ওমর ফারুক, কায়েস, রিমন, ইয়াসিন, মাহফুজ, মঞ্জু, গিয়াস উদ্দিন, সাহেদ, মোঃ আলী, আরিফ, মাসুদ খান প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited