image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চুনতির ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী মাহফিলের ৫০তম আয়োজন শুরু ২৯ অক্টোবর

এম.হোসাইন মেহেদী, লোহাগাড়া প্রতিনিধি    |    ১৭:৫৩, অক্টোবর ২৭, ২০২০

image

চট্টগ্রামের লোহাগাড় উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫০তম সীরাতুন্নবী (স:) মাহফিল আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে। ১৬ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। 

প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপ‚র্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। উদ্বোধনী দিনে স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উদ্বোধনী দিনে আলোচনা পেশ করবেন মাওলানা এমদাদুল হক ও মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম।

সম্প্রতি চুনতি শাহ মঞ্জিলে এক প্রস্তুতি সভা শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা আলহাজ্ব হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে চুনতি সীরাত মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ আলাউদ্দিন, জাহেদুর রহমান ও এডভোকেট মিনহাজুল আবরার প্রমুখ। এসময় স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, করোনার প্রার্দুভাবে এবার সরকারী নির্দেশনায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে বায়তুল্লাহতে সীরাতুন্নবী (সঃ) অনুষ্ঠিত হবে। মাহফিলে অংশগ্রহণে ইচ্ছুকদের সীরাত ময়দানে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে বলে তিনি জানান। এছাড়া তিনি সীরাত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিত কামনা করেন। 

তথ্যমতে, কালের পরিক্রমায় মানুষ যখন ইসলামের ম‚ল শিক্ষার বিপরীতে শিরক, বিদায়াত ও কুসংস্কারে জড়িয়ে পড়ছিল তখন দিশেহারা মানুষদের ইসলামের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার লক্ষ্যে হযরত শাহ সাহেব কেবলা (রা:) এই মাহফিলের সূচনা করেন। হযরত শাহ আহমদ সাহেব কেবলা (রা:) দল-মত আর সংকীর্ণতার উর্ধে ছিলেন। এ কারণে দেশের বিভিন্ন এলাকার বরণ্যে আলেমেদ্বীন সহ সর্বস্তরের ধর্মপ্রিয় মুসলিম জনতা দল-মত নির্বিশেষে এ মাহফিলে এসে দ্বীনি জ্ঞান অর্জন করেন।

উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরাত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষদের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে দেশের বিভিন্ন জায়গার সরকারি ও কওমি ধারার আলেমরা নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন। এই মাহফিলে মাসয়ালা মাসায়েলসহ সময়োপযোগী যুগ জিজ্ঞাসার জওয়াব দেয়া হয়। এরমধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা:) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথা হায়াতে জিন্দেগির পুরো বিষয়সহ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

এদেশে সীরাতুন্নবী (স.) মাহফিলের তিনিই ছিলেন মুজাদ্দিদ বা নতুন উদ্ভাবক। ১৯৭২ সাল থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে তিনিই প্রথম সীরাতুন্নবী (স.) মাহফিলের আয়োজন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

১৯৭৯ সালে ১৫ দিনের কর্মস‚চির ভিত্তিতে মাহফিলে সীরাতুন্নবী (স.) এর কার্যক্রম আরম্ভ হয়। শাহ সাহেব হুজুর মাহফিলের শেষ পর্যায়ে দুই দফায় দুই দিন করে বাড়িয়ে একে ১৯ দিনের মাহফিলে রুপান্তর করেন। এরপর থেকে অদ্যাবধি ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স.) অনুষ্ঠিত  হয়ে আসছে।

১৯৮৩ সালে শাহ সাহেব হুজুরের ইন্তেকালের পর থেকে বিভিন্ন চড়াই উৎরাই ও বাধা-বিপত্তি পেরিয়ে এ মাহফিল শান্তিপ‚র্ণ ও সফলভাবে আয়োজন অব্যাহত রয়েছে। সর্বস্তরর মুসলিম ধর্মপ্রাণ জনতা একে হুজুরের বুজুর্গীর বড় নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রতি বছরের মত মাহফিলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দিক ও বিভাগ এবং তাঁর আনীত পবিত্র জীবন ব্যবস্থা ইসলামের জরুরী বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করবেন শতাধিক দক্ষ ও অভিজ্ঞ আলেমেদ্বীন।
আয়োজনকরা জানিয়েছেন, দেশের সবচেয়ে বৃহৎ এবং দীর্ঘকাল ১৯ দিন ঐতিহাসিক এ সীরাতুন্নবী (স.) মাহফিল আয়োজনের একমাত্র উৎস আল্লাহ ও রাস‚ল প্রেমিক জনতার আর্থিক ও কায়িক সহায়তা। এজন্য এবারও মাহফিল আয়োজনে সকল ধর্মপ্রিয় মানুষের সহায়তা কামনা করা হয়েছে। সহযোগিতা করতে ইচ্ছুকরা নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। 

ISLAMI BANK BANGIADESH LIMITED

A/C Number:
SIRAT MAHFIL 
20501560100100707 
LOHAGARA BRANCH  

bKash A/C Number: 01819822328
Nagad A/C Number : 01751963819



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image