image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বর্নাঢ্য ‘উই সামিট ২০২০‘ সমাপ্ত

মাহবুব এ রহমান, চবি প্রতিনিধি    |    ১৮:১৯, অক্টোবর ২৭, ২০২০

image

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে দুদিনব্যাপী "ওমেন ই-কমার্স এন্টারপ্রেনারশীপ সামিট ২০২০" এর সফল সমাপ্তি হয়েছে।

সোমবার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি। উই সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অতিথি হিসেবে যুক্ত হন ইক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, উই এর এডভাইজরবৃন্দ এবং এসময় ই-কমার্স সেক্টরের অনেক গুনীজন সরাসরি যুক্ত হন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, " আমি খুব সময় নিয়ে সব পুরষ্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তার সফলতার গল্প শুনছিলাম। বলতে পারেন খানিকটা আবেগপ্রবণও হয়েছি। আমাদের দেশীয় পণ্যের এই নারীভিত্তিক প্লাটফর্মটিকে সবসময় আইসিটি ডিভিশন সমর্থন করে, আমি নিজে নিশার মাধ্যমে সব খবর পাই।" 

ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, " আমি আজ খুব খুশী কারন আমাদের নারীদের এই জয়যাত্রা বড় আঙ্গিকে সামিট করতে পেরেছে সফলভাবে। আমরা ই-ক্যাব সবসময় নিশার এই উদ্যোগকে আরো সফল করতে সহযোগীতা করি, এই সামিট দেশীয় ই-কমার্সেও এক নতুন বার্তা দিয়ে গেলো।"

সমাপনী বক্তব্যে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা সবাইকে এই সামিট সফল করায় ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান তার টিমের প্রতি, আইসিটি ডিভিশন,  সহযোগী প্রতিষ্ঠান সিল্কক গ্লোবাল,  বাংলাদেশ ইনোভেশন ফোরাম, সাংবাদিকবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image