image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষ

রাঙ্গুনিয়ায় ধান কাটা নিয়ে বেকায়দায় কৃষক

জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া প্রতিনিধি    |    ১৬:২৪, নভেম্বর ২, ২০২০

image

মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ গালিচা। লকলকিয়ে বেড়ে উঠেছে সর্বত্রে। অনেক ক্ষেতের ধান গোছে এসেছে পরিপূর্ণ থোর। এরই মধ্যে কোন-কোনো ধানের শীষে দুধ এসেছে। আবার কোন-কোন ধানের শীষ আধাপাকাও হয়ে গেছে। পরিপক্ক ধান কাঁটতে ব্যস্ত কিছু কৃষক। বড়জোর সপ্তাহখানেক পরেই কষ্টে অর্জিত সোনালী ধান চাষিদের ঘরে উঠা শুরু হবে। ধান বিক্রির টাকা থেকে আগামী দিনে সংসারে নানা উন্নয়ন কাজের স্বপ্ন বুনে রেখেছে অনেকেই। বৈরী আবহাওয়ার কারনে বেকায়দায় পড়ে এবার আমন ধানও ঘরে উঠাতে বেশ বেগ পোহাতে হবে  এইসব স্বপ্ন দেখা কৃষকদের।

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় চলতি আমন চাষ মৌসুমে ১৪ হাজার ৯০৮ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ শেষে দেখা গেছে এ লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৪০২ হেক্টর বেশি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ২ হেক্টর ক্ষতি হলেও আবাদকৃত জমিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাল উৎপাদন হবে বলে কৃষি কর্মকর্তরা আশাপোষণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সা¤প্রতিক বর্ষায় এ উপজেলার কৃষকের রোপা আমন ধানসহ নানা জাতের ফসলের বেশ ক্ষতি হয়েছিলো। সেই ক্ষতি পুশিয়ে নিতে নতুন করে জমিতে আমন ধান রোপন করেন। ক্ষেতে বেড়ে উঠা সেই ধান গাছে নানা রোগ বালাই আক্রমন করে। বিশেষ করে পাতা মোড়ানো রোগ, মাসি পোকার আক্রমন ও ইদুরের উপদ্রবে ধানের ফলন বিপর্যয়ের আশংকা মাথায় নিয়ে ফসল রক্ষার রিতীমত যুদ্ধে নেমেছিল কৃষকেরা। এতে অনেকটাই সফল হলেও দুই সপ্তাহের গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা বাতাসের বৈরী আবহাওয়ার বিরুপ প্রভাব পড়েছে আমনের ক্ষেতে।

রাঙ্গুনিয়া  উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নের  কৃষক  মহব্বত আলী জানান, বৃষ্টি পরিবর্তি সময়ে ধানক্ষেতে নানা রোগ বালাই আক্রমন করে। কীটনাশক প্রয়োগে ধানের রোগ বালাই দমন করা হয়। কিন্তু অতিবৃষ্টি আর দমকা বাতাসের ক্ষতি থেকে ধানক্ষেত রক্ষা করা সম্ভব হলো না। এবার আমন ধানে আশানুরুপ ফলন হয়তো পাবোনা।

উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, ক্ষেতের ধান গাছ হেলে পড়ে থাকলে কিছুটা ক্ষতি তো হবেই। তবে বিশেষ করে যে সব ধানের শীষ অপরিপক্ক রয়েছে, সে গুলোর ক্ষতি হবে। ক্ষতির পরিমান ২ হেক্টর। পরিপক্ক ধান কাটার উপদেশ দেন তিনি। তবে বৈরী আবহাওয়ায় সব চেয়ে বেশী ক্ষতির আশংকা রয়েছে বিভিন্ন জাতের সবজিক্ষেতের।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image