image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিমের কুলখানি অনুষ্ঠিত

ঢাকা ব্যুরো    |    ২০:৩১, ডিসেম্বর ২, ২০২০

image

মদিনা গ্রুপের প্রতিষ্ঠাতা, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোঃ সেলিমের সহধর্মিণী ও মদিনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান পুরান ঢাকার মহান নারী শিক্ষানুরাগী সমাজ সেবক গুলশান আরা সেলিমের কুলখানি (বুধবার) বাদ আছর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।এর পূর্বে দিনব্যাপী মরহুমার আত্মার শান্তি কামনায় কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ আছর মিলাদ ও দোয়ায় অংশ নেন মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ পুরান ঢাকার ব্যবসায়ীরা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, কামাল উদ্দীন কাবুল, শেখ মোঃ আলমগীর, আনোয়ার ইকবাল সান্টু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ চকবাজার, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, বংশাল, কোতোয়ালি থানা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও মদিনা গ্রুপের সঙ্গে সংশ্লষ্টরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে হাজী মোঃ সেলিমের বড় ছেলে সোলায়মান সেলিম তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।


শ্বাশুড়ির কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন গুলশান আরা সেলিম


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image