image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বিলুপ্ত প্রাণী গন্ধগোকুল বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত

বাঁশখালী প্রতিনিধি    |    ০১:৩৭, ফেব্রুয়ারী ২২, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুল বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বাঁশখালী ইকোপার্কে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের জলকদর সংলগ্ন মাঝির পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় এ প্রাণীটি।

গন্ধগোকুলটি উদ্ধার করার দায়িত্বে থাকা জাহিদ হাসান বলেন বলেন, 'কাথারিয়া ইউনিয়নের জলকদর খাল এলাকায় এলাকাবাসীরা প্রানীটি দেখতে পেয়ে খবর দিলে পরে এটিকে ধরে খাঁচায় বেঁধে রেখে বনবিভাগকে খবর দেওয়া হয়। তারা আজকে এসে এটিকে নিয়ে যায়।'

ইকোপার্কের ভারপ্রাপ্ত রেঞ্জার ও জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ' এটি একটি সংকটাপন্ন বিলুপ্তপ্রায় প্রাণী। এরা দেখতে পোষা বিড়ালের মতোই অনেকটা খাটো পা, লম্বা লেজ ও শরীর বাদামি রঙের। নিরীহ স্বভাবের এই প্রাণীকে নানা এলাকায় গন্ধগোকুল, ছোট বাগডাশ, ছোট খাটাশ, গন্ধগুলা, হাইলটালা ইত্যাদি নামে ডাকা হয়। উদ্ধার হওয়া প্রাণীটির ওজন ৪-৫ কেজি প্রায়। এদের আয়ুষ্কাল প্রায় ১৫ বছর। এরা সাধারণত লোকালয়ের কাছে থাকতে পছন্দ করে। গ্রামের জঙ্গল কমে যেতে থাকায় এরা বিপন্ন হয়ে পড়েছে।' 

তিনি আরও বলেন, 'গন্ধগোকুল ঝোপঝাড়, বাগান ও ঘরবাড়ির ছাদে বাসা বাঁধে। এরা ধানখেতের ইঁদুর, গেছো ইঁদুর, কাঠবিড়ালি, পাখি ও পাখির ডিম, ব্যাঙ-শামুক, সুযোগ পেলে গেরস্তদের হাঁস-মুরগি-ছাগলছানা ও ফল খায়। তাল-খেজুরের রস এদের প্রিয় পানীয়। বছরে কমপক্ষে দুইবার ছানা দেয় এরা।'

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মমু.আতিকুর রহমান প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image