image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

বোয়ালখালীর গোলাম মোস্তফা চট্টগ্রাম জেলার ‘আইসিটিফোরই‘ শিক্ষক অ্যাম্বাসেডর মনোনীত

বোয়ালখালী প্রতিনিধি    |    ১৮:৩৫, মার্চ ১৫, ২০২১

image

শিক্ষক বাতায়ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই কর্তৃক পরিচালিত ‘আইসিটিফোরই‘ বিভাগে চট্টগ্রাম জেলায় শিক্ষক অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফা।

বুধবার (১০ মার্চ ) সন্ধ্যা ৭টায় তিনি অ্যাম্বাসেডর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

শিক্ষক গোলাম মোস্তফা বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকার মরহুম আহমদ ছফা ও মোছাম্মৎ জামানা খাতুনের একমাত্র পুত্র। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও  এক কন্যা সন্তানের জনক।     

মুুজিববর্ষে এমন অর্জনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন গোলাম মোস্তাফা। তিনি জেলার ‘আইসিটিফোরই‘ শিক্ষক অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ সংম্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম বলেন, শিক্ষক গোলাম মোস্তাফা খুব দক্ষ একজন শিক্ষক। আর পরিশ্রম করেন বলেই তিনি এমন পুরস্কার পেলেন। তাঁর পরিশ্রমের এ ধারা অব্যহত থাকলে ভবিষ্যতে তিনি আরও ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিক্ষা কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image