image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

তিন সন্তানই প্রতিবন্ধী, নেই মাথা গোঁজার ঠাঁই : চন্দনাইশে এক অসহায় পরিবারের করুণ চিত্র

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ প্রতিনিধি    |    ১৫:৪৬, এপ্রিল ১, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব গাছবাড়ীয়া এলাকার আবু তালেব মুন্সী বাড়ির মৃত এনু মিয়ার ছেলে শেখ আহমদ (৫৭) ওরফে চেয়ারম্যান প্রতিবন্ধী তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যান হিসেবে পরিচিতি পাওয়া ভূমিহীন মানুষটির নেই মাথা গোঁজার ঠাঁই। এলাকায় সকলে তাকে চেয়ারম্যান নামে চিনলেও শেখ আহমদ হিসেবে অনেকেই চিনেন না। পেশায় ভ্যান চালক হলেও শ্বাসকষ্ট থাকায় অধিকাংশ সময় অসুস্থ্য থাকেন তিনি। এতে অনেক সময় না খেয়ে পরিবার নিয়ে দিনাতিপাত করতে হয়। নিজের কোন জমি না থাকায় স্ত্রী, কন্যা ও দুইপুত্র নিয়ে থাকেন ভাড়া বাসায়।

জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছেন স্ত্রী মোছাম্মৎ নাজমা বেগম (৪৪)। বড় মেয়ে শাকি আকতার (২৫) ও মেঝ ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল (১৭) ফাইলেরিয়াসিস রোগাক্রান্ত হওয়ায় তাদের দুই পা ফুলে অস্বাভাবিক মোটা হয়ে যাওয়ার ফলে ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। পরিবারের বোঝা হয়েই আছেন তারা।

কান্নাজড়িত কন্ঠে শেখ আহমদ ওরফে চেয়ারম্যান এই প্রতিবেদককে বলেন, "আমি অসুস্থ্য মানুষ। দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে সন্তানদেরকে ফাইলেরিয়াসিস রোগের ব্যয়বহুল চিকিৎসা করাবো কিভাবে?  প্রতিমাসে ঘর ভাড়ার একহাজার দুইশ টাকা কিভাবে যোগাড় করবো সেই চিন্তায় অস্থির থাকতে হয়।"

এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, এই পরিবারটির দুরাবস্থার কথা তুলে ধরে আমি গতবছর  ফেইসবুকে একটি পোষ্ট করেছিলাম। তাতে জনপ্রতিনিধি ও মানবিক মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যাতে পরিবারটির সাহায্যে সবাই এগিয়ে আসে। শেখ আহমদের বড় মেয়ের প্রাপ্ত প্রতিবন্ধী ভাতা ও ছোট ছেলে গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র  ইছপিয়ান (৮) এর উপবৃত্তির টাকা দিয়ে কোনমতে অনাহার-অর্ধাহারে দিন কাটানো শেখ আহমদের পরিবারের চোখে কোনো রঙিন স্বপ্ন নেই। তারা চায় একটু নির্ভরতা। স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই।"

শেখ আহমদের প্রতিবেশী রাজা মিয়া ও দেলোয়ার হোসেন এই প্রতিবেদকে জানান, শেখ আহমদের মাথা গোঁজার জন্য সরকার যদি একটুকরা খাস জমি বরাদ্দ দেয় তবে আমরা এলাকাবাসী চাঁদা তুলে শেখ আহমদকে ঘর তৈরী করে দেবো।

চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান হাকিমের সাথে আলাপকালে তিনি জানান, ভূমিহীন শেখ আহমদ তার প্রতিবন্ধী  সন্তানদেরকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাকে সরকারিভাবে পুনর্বাসন করে তার স্থায়ী একটি বাসস্থান তৈরী করে দেয়ার জন্য মৌখিকভাবে বিভিন্ন দপ্তরে অবহিত করেছি।

এব্যাপারে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, ''ভূমিহীন ও গৃহহীন ওই পরিবার লিখিতভাবে আবেদন করলে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের জন্য একটি মাথা গোঁজার ঠাঁই করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image