শিরোনাম
মো. জাহাঙ্গীর আলম, আনোয়ারা প্রতিনিধি | ১৯:৪৬, এপ্রিল ৭, ২০২১
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভূমি ও গ্রহহীনদের ৬শত ঘরের মধ্যে ৬৫ পরিবারের জন্য ঘর তৈরীর কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী মে মাসের মধ্যে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এসব ঘর উপকার ভোগীদের হস্তান্তর করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
আশ্রয়হীন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো মানুষ গুলো জায়গাসহ নতুন ঘর পাবে এমন অনেকই আনন্দে আত্মহারা।
মঙ্গলবার বিকালে সরেজমিনে বরুমচড়া এলাকায় গিয়ে দেখাযায়, সারিসারি ঘর গুলো প্রস্তত গৃহহীনদের জন্য। রং আর পরিস্কারের কাজ করছে শ্রমিকেরা। একই সাথে বিদ্যুৎ সংযোগের কাজও চলছে।
আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারা দেশের মতো মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ হিসেবে আনোয়ারা-কর্ণফুলীর সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য ৬০০ ঘরের বরাদ্ধ পাওয়া গেছে। এরমধ্যে বরুমচড়া ইউনিয়নে ৬৫টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুইটি বেড রুম, রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা নিয়ে ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হবে প্রতিটি পরিবারকে। টিনশেডের এই ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে। পর্যাক্রমে এসব ঘর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে তৈরী করা হবে। উপকূলেরগ গৃহহারা ও বঙ্গবন্ধু টানেলের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবার গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আনোয়ারার ১১ ইউনিয়নে সরকারি খাস জমি চিহ্নিত করণের কাজ চলছে। বরুমচড়া ইউনিয়নে ৬৫ ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীণে নির্মিত এসব ঘর আগামী মে মাসে উপকার ভোগীদের হস্তান্তর করা হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, ‘মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর দেওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সঠিক ভাবে যাচাই-বাছাই করে করোনা পরিস্থিতি স্বাবাবিক হলে তাদের মাঝে হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ৬শত পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে’।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, বঙ্গোপসাগর, সঙ্খ নদীর ভাঙ্গন আর কর্ণফুলী টানেলের কারণে আনোয়ারায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এজন্য আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র প্রচেষ্ঠায় এখানে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার থেকে ৬০০ ঘর বরাদ্দ পাওয়া গেছে।
Developed By Muktodhara Technology Limited