image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

দোহাজারীতে শঙ্খ নদীর সেতুতে বসানো প্রথম ইস্পাত গার্ডার জানান দিচ্ছে সেতুর অগ্রগতি

চন্দনাইশ প্রতিনিধি    |    ২১:৪৮, এপ্রিল ১১, ২০২১

image

সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেলপথ নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে দোহাজারী অংশে ১৮টি ও কক্সবাজার অংশের ২০টি সেতুর স্প্যান ও পিয়ার নির্মাণকাজ শেষ হয়েছে। কক্সবাজার অংশের সেতুগুলোতে গার্ডার বসানোর কাজ প্রায় শেষের দিকে হলেও দোহাজারী অংশের চারটি বড় সেতুসহ ১৮টি সেতুতে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে রবিবার (১১ এপ্রিল) বিকাল থেকে। রবিবার বিকালে দোহাজারী প্রান্তে প্রথম ইস্পাত গার্ডার বসানোর কাজ উদ্ভোধন করেন প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নির্মাতা প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন এন্ড কোঃ লিমিটেডের কনস্ট্রাকশন ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, ব্রীজ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সেফটি অফিসার মমিনুল ইসলাম, চীফ সার্ভেয়ার সেকান্দর আলী, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের
প্রকল্প ব্যবস্থাপক মিষ্টার ফিগো, ব্রীজ এন্ড সেফটি ম্যানেজার মিষ্টার লিয়াও, নির্মাণ তদারকি পরামর্শক সংস্থা এসএমইসি'র আবাসিক প্রকৌশলী রিকার্ডো টি ডিজন, টিম লিডার স্টিভ, ব্রীজ ইঞ্জিনিয়ার মিলন ঘোষ, কিউসি এন্ড কিউ এ মিস্টার মঈন আহমেদ, জুনিয়র এনভায়রমেন্ট সেফটি মিস্টার আনারুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সেতুর কাজে নিয়োজিত ব্রীজ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান জানান, দোহাজারী অংশের চারটি বড় সেতুর সবগুলোর এব্যার্টমেন্ট, স্প্যান ও পিয়ার নির্মাণকাজ শেষ হয়েছে। সেতুগুলোর মধ্যে মাতামুহুরী নদীর ওপর সেতুটির দৈর্ঘ্য ৪৯২.৬ মিটার, এতে ১২টি স্প্যান ও ১১ টি পিয়ার। মাতামুহুরী শাখানদীর ওপর মাতারবাড়ী সেতুটির দৈর্ঘ্য ২৪৬.৩০ মিটার, এতে ৬ টি স্প্যান ও ৫টি পিয়ার। খরস্রোতা শঙ্খ নদীর ওপর সাঙ্গু সেতুটির দৈর্ঘ্য ২৮৭.১৩৫ মিটার, এতে ৭টি স্প্যান ও ৬ টি পিয়ার। লোহাগাড়া পদুয়ার মাঝামাঝি টংকাবতি সেতুটির দৈর্ঘ্য ৮৪.২০ মিটার, এতে ৪টি স্প্যান ও ৩টি পিয়ার। শঙ্খ নদীর ওপর সেতুটির দোহাজারী প্রান্তে রবিবার প্রথম গার্ডার বসানো হয়েছে। আগামী একমাসের মধ্যে শঙ্খ নদীর ওপর নির্মিত সেতুটিতে গার্ডার বসানোর কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। পর্যায়ক্রমে সবগুলো সেতুর গার্ডার বসানোর কাজ সম্পন্ন করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এই প্রকল্পকে পৃথক দুটি লটে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার এবং দ্বিতীয় লট হচ্ছে চকরিয়া থেকে কক্সবাজার সদর পর্যন্ত। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও দেশীয় তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুই লটের কার্যাদেশ পায়।

জানতে চাইলে রেলের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান দৈনিক অধিকারকে বলেন, ২০১৭ সালে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে রেলের চুক্তি হয়। কিন্তু জমি পেতে দেরি হওয়ায় প্রকল্প বাস্তবায়নকাজও দেরিতে শুরু হয়। নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে কাজ শুরু হলেও দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ পুরোদমে চলছে। এর মধ্যে করোনা পরিস্থিতির কারনে কাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিলো।

তিনি আরো বলেন, প্রকল্পের ৩৯টি সেতুর মধ্যে সবগুলোর স্প্যান ও পিয়ার নির্মাণকাজ শেষ হয়েছে। কক্সবাজার অংশের ২০টি সেতুতে গার্ডার বসানো প্রায় শেষের পথে। দোহাজারী অংশের ১৮টি সেতুর স্প্যান ও পিয়ার নির্মাণ শেষে ১১ এপ্রিল গার্ডার বসানো শুরু হয়েছে। রেললাইন বসানোর জন্য রাস্তা ভরাটের কাজও শুরু হয়েছে। এ মুহূর্তে ৫০ শতাংশের মতো কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারনে পুনরায় কাজ বন্ধ না হলে ২০২২ সালের মধ্যে সারা দেশের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে কক্সবাজার যুক্ত হবে  এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image