image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তরের চার ইউনিট কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    |    ২৩:৩৩, এপ্রিল ২৯, ২০২১

image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন চার সাংগঠনিক ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.সরওয়ার ‍উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মো.মোরছালিনের যৌথ স্বাক্ষরে এ কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা, সীতাকুন্ড পৌরসভা, মিরসরাই উপজেলা ও বারৈয়ারহাট পৌরসভায় ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে মিরসরাই উপজেলায় মো.ওমর শরিফ আহবায়ক, শাহ মো.ফোরকান উদ্দিন সদস্য সচিব মনোনীত হয়েছেন।বারৈয়ারহাট পৌরসভায় মো.শহিদুল ইসলাম শহীদ আহবায়ক, মো.নুরের নবী সদস্য সচিব মনোনীত হয়েছেন।

অপরদিকে আলাউদ্দিন মনিকে আহবায়ক এবং মো.হেলাল উদ্দিন বাবরকে সদস্য সচিব করে সীতাকুন্ড উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সেই সাথে সীতাকুন্ড পৌর কমিটিতে মো.মামুন রেজা মামুন আহবায়ক ও মো.মাসুম উদ্দিন সদস্য সচিব মনোনীত হয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image