image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

শিশু সাইমা'র আর স্কুলে যাওয়া হবে না

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি    |    ১৮:২৭, মে ২৩, ২০২১

image

বাঁশখালীতে অগ্নিকান্ডে নিহত শিশু সাইমা, পাশে স্বজনের আহজারি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলিয়াকাটা এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকির বাড়ীর নানা আব্দুস ছত্তারের বাড়িতে বেড়াতে এসে সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

গত শনিবার (২২ মে) রাত ১টার সময় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় পুঁইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায়। এ ঘটনায় ৮ বসত ঘরের ১৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে অাগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলেও বের হতে পারেনি সাইমা নামের এক কন্যা শিশু। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস অাগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সাইমাকে বাঁচানো গেল না। আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল সাইমার পুরো শরীর। পরে সাইমাকে নিহত অবস্থায় উদ্ধার করেন বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।

নিহত সাইমা একই ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৫ নম্বর ওয়ার্ড এলাকার দিন মজুর দরিদ্র পিতা আমান উল্লার কন্যাসন্তান। সাইমার আরেক বোন আছে। তারা দুই বোনের মধ্যে সাইমা বড়। সে স্থানীয় পূর্ব পুঁইছড়ি কাচারি পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে গত বৃহস্পতিবার ফকিরা বাড়ীর নানা আব্দুস ছত্তারের বাড়িতে খালার সাথে বেড়াতে আসেন। তার বেড়াতে আসা যেন কাল হয়ে দাঁড়ালো। অগ্নিকান্ডে নানার বাড়ীর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাইমাকেও অগ্নিদগ্ধ হয়ে চলে যেতে হলো না ফেরার দেশে। সায়মা আর স্কুলে যাবে না, সহপাঠিদের সাথে দুষ্টুমি করে স্কুলের আঙ্গিনা আর মাতিয়ে তুলবে না। বাড়িতেও মা-বাবার কাছে ফেরা হবে না জীবন্ত ফুরফুরে সাইমাকে। তবে, সাইমা ফিরবে লাশ হয়ে। অগ্নিদগ্ধ নিথর অঙ্গার দেহটিই বাপ-দাদার গোরস্থানে জায়গা করে নেবে।

এদিকে আকষ্মিক অগ্নিকান্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় নিহত সাইমার পরিবারে ও তার নানার পরিবারে চলছে শোকের মাতম। শিশু সাইমার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পুরো এলাকা বাকরুদ্ধ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image