image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

অসহ্য গরমে কচি তালের শাঁসে তৃপ্তি মেটাচ্ছে লোকজন

জ্যৈষ্ঠের মধুমাসে বাঁশখালীতে জমে উঠেছে তালের বাজার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি    |    ১১:৫৪, মে ৩১, ২০২১

image

শিলকূপ টাইমবাজারে পাইকারী ক্রেতা আমির হোসেনের তালের স্তুপ, বিক্রয়ের জন্য প্রস্তুত

এখন জ্যৈষ্ঠের মধু মাস। তালের এখন কচি বয়স। মানে শাঁসের মৌসুম। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে তাল। অসহ্য গরমের এই সময়ে তালের শাঁস বিক্রিও হচ্ছে দেদারসে। তালের শাঁসে তৃপ্তি মেঠাচ্ছে গরমে হাঁফিয়ে উঠা লোকজন। কাঠ ফাটা গরমে কচি তালের শাঁস বাঙালির এক প্রশান্তিময় খাদ্য। এই তাল আষাঢ়ি তাল হিসেবেও পরিচিত।

চট্টগ্রামের বাঁশখালীর হাঁট-বাজার গুলোতে বেড়েছে তালের শাঁস বিক্রির ধুম। গ্রামের অলিতেগলিতেও তালের সহজলভ্যতা দেখা দিয়েছে। খুচরায় তাল বিক্রি হচ্ছে গ্রামের প্রতিটি অলিতে গলিতে। বিশেষ করে বাঁশখালীর প্রধান প্রধান হাঁট-বাজার গুলোর মধ্যে চাঁনপুর, গুনাগরি রামদাশহাট, বৈলছড়ি কেবি বাজার, মিয়ার বাজার, পৌরসভার কোর্ড বিল্ডিং গলি, শিলকূপের মনছুরিয়া বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, পুঁইছড়ির প্রেমবাজারে খুচরা ও পাইকারীতে তাল বিক্রির ধুম পড়েছে।

বড় বড় পাইকারদের কাছ থেকে শত হিসেবে খুচরা ক্রেতারা কিনে নিচ্ছেন কচি তাল। ছোট আকারের তাল শত প্রতি ৮শ’ টাকা, মাঝারি আকার ৯শ’ টাকা এবং বড় আকারটি শত প্রতি ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতাদের হাত ধরে কচি তাল ছড়িয়ে পড়ছে বাঁশখালীর বিভিন্ন প্রান্তে।

তালের পাইকারি বিক্রেতারা জানান, ‘বর্তমানে সাতক্ষীরা, নোয়াখালী থেকে কচি তাল আসছে। সপ্তাহ খানেক পরে নাটোর অঞ্চল থেকে তাল আসবে। এর পর ফেনী, লাকসাম এলাকার তাল কাটা হবে। পুরো জৈষ্ঠ্যমাস জুড়ে তালের ব্যবসা চলবে। এভাবে প্রায় সপ্তাহ খানেকের ব্যবধান রেখেই নোয়াখালী, যশোর, গাইবান্ধা, বগুড়া, চাঁদপুর, সোনাগাজী, লালমাই, সীতাকুন্ড এলাকার তাল আসবে। তবে গুণগত মানের দিক থেকে চাঁদপুরের তালের সুনাম আছে বলে জানান তারা।’

শিলকূপ টাইমবাজারের পাইকারী তাল বিক্রেতা আমির হোসেন বলেন, ‘সাতক্ষীরা, কুমিল্লা, নোয়াখালী থেকে এভারেজ সাইজ শত প্রতি ৫ থেকে ৭শ টাকায় ক্রয় করি। স্থানীয় বাজারে খুচরা বিক্রেতারা তালের শাঁসের দানাপ্রতি ৫ টাকা করে প্রতি পিচ তাল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়, যার শতপ্রতি তালের মূল্য ১৫ শত থেকে ২হাজার টাকা। মে মাসের শেষের দিক থেকে বাজারে তাল আসতে শুরু করে। আরো ১৫ থেকে ২০ দিন পর্যন্ত এ তাল বাজারে আসবে।'

বিক্রেতাদের কাছ থেকে আরো জানা যায়, আগামী আষাঢ়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে কচি তাল আসতে পারে। এরপর তালের শাঁস শক্ত হতে শুরু করে। তবে শক্ত শাঁসের তালেরও বাজার ভাল। শক্ত শাঁসের তাল গ্রামিণ অঞ্চলের লোকজনদের কাছে প্রিয়। কারণ এ তাল পাকিয়ে শাঁস থেকে রস নিয়ে মজাদার তালের পিঠা বানায়। মৌসুমী তালের পিঠাও এ অঞ্চলের লোকজনদের কাছে খুব প্রিয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image