শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৮:৫৫, জুন ১, ২০২১
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে সোমবার দুপুরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় গরীব,অসহায় ও দুস্থদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বারেক, সীতাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সানাউল্লাহ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। আওয়ামীলীগ নেতা আরশেদ মাহমুদ সোহাগ, সানাউল্লাহ, আবু তাহের সওঃ, কামরুজ্জামান,মুন্সি কোং, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার নজরুল, পেয়ার আহম্মদ, মোঃনবী, ইউপি সদস্য মোঃ রাশেদ, সফিউল আলম, সেলিম উদ্দীন, সাহাব উদ্দীন, কোহিনুর বেগম, লাকি আক্তার। বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন টিটু, যুবলীগ নেতা আমজাদ হোসেন,নুরুউদ্দীন, এমদাদ,টিটু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দীন চৌধুরী আদিল, ছাত্রলীগ নেতা আশরাফ, নাজমুল, তুহিন, মুন্না, সজিব, হাসান, রিয়াদ, শাকিল প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited