শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২২:০১, জুন ১, ২০২১
চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ আগামী ৬ মাস উল্লেখ করে গত মঙ্গলবার (২৫ মে) অনুমোদন দেয় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে আলী আজম খানকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী সদস্য সচিব (পদাধিকারবলে), জেলা শিক্ষা অফিসার মনোনীত সদস্য শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি ও সদস্য সাংবাদিক এম.এ হামিদ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত স্মারক নং: চশিবো/বিদ্যা/চটঃ দঃ (চন্দঃ)/১৩৪৮/৯৫/(অংশ-১)/৫১৫১(৩), তারিখঃ-২৫/০৫/২০২১ খ্রি: সূত্রে এ তথ্য জানা যায়।
স্মারকে উল্লেখ করা হয় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য অনুমোদিত এই এডহক কমিটি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত প্রবিধান ৭ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষক কর্মচারী নিয়োগ করতে পারবে না।
Developed By Muktodhara Technology Limited