শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৭:২৩, জুন ২, ২০২১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে অসহায় গো খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুন) সকালে ৬৩ টি অসহায় গো খামারিদের মাঝে এই গো খাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া সহ অন্যান্যরা।
অসহায় খামারির মাঝে গো খাদ্য হিসেবে ১০ কেজি ভুষি, ১০ কেজি খৈল, ১০ কেজি চালের গুড়া ও ১০ কেজি চিটাগুড় বিতরণ করা হয়। প্রশাসনের এ গো খাদ্য পায় উপজেলার ৬৩ টি অসহায় খামারি।
Developed By Muktodhara Technology Limited