image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

করোনায় ওমানে রাউজানের আপন দুই ভাইয়ের মৃত্যু

রাউজান প্রতিনিধি    |    ২৩:০৩, জুন ৩, ২০২১

image

মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমানে করোনায় আক্রান্ত হয়ে একঘন্টার ব্যবধানে রাউজানের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত এই দুই ভাই হলেন, উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমদ প্রকাশ মাহবুবের বড় পুত্র মো. আবুল কালাম (৬০) ও তৃতীয় পুত্র আবুল কাসেম (৫০)।

বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ৮টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাবার বিষয়টি নিশ্চিত করেন নিহতদ্বয়ের ছোট ভাই আবু মোহাম্মদ আক্কাছ উদ্দিন মানিক।

পরিবার সূত্রে জানা যায়, ওমানে প্রবাসরত অবস্থায় গত ঈদের দিন তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হতে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আসা হবে না। সেখানে দাফন-কাফন সম্পন্ন করা হবে।

জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান এবং তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান।

একঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উভয়ের পরিবারে চলছে শোকের মাতম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image