শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ০১:০৯, জুন ৫, ২০২১
সীতাকুণ্ডের এক ক্যান্সারে আক্রান্ত রোগী ও এক প্যারালাইসিসে আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন।
শুক্রবার (৪ জুন) বিকালে সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর এলাকায় ২ রোগীকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর এলাকার ক্যান্সারে আক্রান্ত এক মা কে ২১,১৪০ টাকা ও প্যারালাইসিসে আক্রান্ত এক নারীকে ৫ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সদস্য সঞ্জয় কুমার দাশ, আকবর হোসেন রিপন, মোঃ আলিম, মোঃ ইউনুস, মোঃ মনির, মোঃ সাকিব, মোঃ রাফি চৌধুরী প্রমুখ।
স্বপ্ন চূড়া ফাউন্ডেশন সীতাকুন্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নানা সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে, যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
Developed By Muktodhara Technology Limited