image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় শিশু ও নারী সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক কর্মশালা

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:০৫, জুন ১৩, ২০২১

image

আনোয়ারায় শিশু ও নারী সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক কর্মশালায় প্রদান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী

চট্টগ্রামের আনোয়ারায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ পান, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সড়ক বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষে এক ওরিয়েন্টেশন কর্মশালা রবিবার(১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আনোয়ারা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া তথ্য অফিসের আয়োজনে ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

ক্রীড়া সংগঠক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া সহকারী তথ্য অফিসার দ্বীপক চন্দ্র দাস।

কর্মশালায় শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরােধ, পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিসবাহুল সালেহীন।

স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন ইউনিয়নের বিবাহ রেজিস্টার ও সাংবাদিকরা কর্মশারায় অংশ নেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image