শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২০:৩৪, জুন ১৩, ২০২১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান করেছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (কাফকো)।
শনিবার (১২ জুন) বিকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র নির্দেশনায় কাফকো সারকারখানার উদ্যোগে এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিনের কাছে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেন কাফকো শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি জসিম উদ্দীন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,কাফকো মেডিকেল সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা মইনুদ্দিন, কাফকো সিবিএ'র সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ প্রমুখ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ৫শ পিস মাস্ক,৫শ পিস ফেইস শিল্ড,৫ হাজার পিস সোয়ার স্টিক ও ৫ হাজার পিস রেড টিউবসহ প্রায় ৩ লাখ টাকার সরঞ্জাম রয়েছে।
Developed By Muktodhara Technology Limited