শিরোনাম
পটিয়া প্রতিনিধি | ২১:২৫, জুন ১৩, ২০২১
চট্টগ্রামের পটিয়া পৌরসদরে যানঝট মুক্ত করতে হকার পুণর্বাসন হচ্ছে কিচেন মার্কেটে। এছাড়া পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে আধুনিক কিচেন মার্কেট নির্মাণের পর এবার বিদেশী স্টাইলে হচ্ছে আধুনিক আরেকটি ওয়েট মার্কেট। সে লক্ষ্যে সম্ভ্যবতা যাচাইয়ের জন্য রবিবার বেলা ১১টায় পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল ও প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্রত সরকারের যৌথ নেতৃত্বে একটি টিম ৩টি হাট পরিদর্শন করেছেন। তৈরি হকে অত্যাধুনিক কসাইখানা। তবে ওই কসাইখানার জন্য এখনো স্থান নির্ধারণ করা হয়নি। তবে আগামী ১৫ দিনের মধ্যে স্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
এদিকে পটিয়া পৌর এলাকার ৪টি গুরুত্বপূর্ণ সড়ক ছবুর রোড, ওয়াপদা রোড, ষ্টেশন রোড ও আদালত রোডে যানঝট মুক্ত করতে ফুটপপাত থেকে হকার মুক্ত করা হচ্ছে। এসব হকারদের পটিয়া কিচেন মার্কেটে পুণর্বাসন করে তাদের ব্যবসায় সুবিধার ব্যবস্থা করছে পৌর মেয়র আইয়ুব বাবুল।
রবিবার সরেজমিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্রত সরকার, পটিয়া পৌরসভার সচিব নেজামুল হক, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান খোন্দকার, মোহাম্মদ শাহজাহান, হিসাব রক্ষক গোলাম মোহাম্মদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর রূপক কুমার সেন।
অলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর এলাকার ৩টি হাটের মধ্যে যেকোন একটিতে বা সুবিধাজনক স্থানে আধুনিক মানের কসাইখানা করা হবে। তবে এ জন্য প্রায় ৩০ শতক জমি প্রয়োজন হবে। তারা কিভাবে এবং কোন হাটে কি পরিমাণ মার্কেট নির্মাণ করা যায় সে সিদ্ধান্ত নেবেন। এছাড়া আধুনিক কসাইখানা নির্মাণের জন্য ৩০ শতক জমির সংস্থান কিভাবে এবং কোথায় করা যায় তা নিয়েও আলোচনা হবে পৌর পরিষদের মাসিক সভায়। এরপর গৃহিত সিদ্ধান্ত মোতাবেক পটিয়া পৌরসভা থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা প্রেরণ করা হবে প্রাণি সম্পদ অধিদপ্তরে।
Developed By Muktodhara Technology Limited