image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

সীতাকুন্ডে ইউএনও মিল্টন রায়ের পুষ্পিত বিদায়

সীতাকুন্ড প্রতিনিধি    |    ১১:০৮, জুন ১৪, ২০২১

image

ফুলেল শুভেচ্ছা আর আন্তরিক উষ্ণ বিদায়ে সিক্ত হয়ে সীতাকুন্ডবাসীর হৃদয়ে চিরস্থায়ী ভালবাসার জায়গাটুকু দখল করে বিদায় নিলেন ইউএনও মিল্টন রায়।

রোববার (১৩ জুন)  সচেতন নাগরিক সমাজ আয়োজিত ইউএনও মিল্টন রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রূপ নিয়েছিল আনন্দ্রাশ্রু বর্ষিত এক আবেগীক্ষণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম।

তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে তিনি যেমন সৎ ও আন্তরিক ছিলেন তেমনি মানুষের সুখ-দুঃখে সাথী হয়ে তাদের হৃদয়ে অনন্য স্থান করে নিয়েছেন। একজন সরকারী কর্মকর্তার বাইরেও তিনি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করে তিনি সীতাকুন্ডবাসীর ভালবাসার মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। কর্মজীবনে তিনি যেখানেই যাবেন না কেন, তিনি মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন।’ 

পৌর মেয়র বদিউল আলমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ  মোঃ দিদারুল আলম, শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, নুরুল মোস্তফা খাজা, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, শিক্ষক দিপক কান্তি ভট্টাচার্য্য ও আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জিলানীগবীবের বন্ধু ফাইন্ডেশনের আবু তাহের প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image