শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২১:৫১, জুন ১৫, ২০২১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ২ নম্বর ওয়ার্ডের আলী আজগর মেম্বারের বাড়ীর হাজী আলাউদ্দিন সড়কের আরসিসি ঢালাইয়ের উন্নয়ন কাজ উদ্বোধন করেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার(১৫ জুন) বিকালে এ সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আলী আজগর, মহিলা ইউপি সদস্য নাহমিদা আক্তার, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, মেহেদী হাসান ও মো. শহীদ।
এ সময় ইউপি সদস্য আলী আজগর বলেন, স্বাধীনতা পরবর্তি ৫০ বছরের এ এলাকায় প্রথম আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হল। এতে করে গ্রামের ৩ হাজারেরও অধিক মানুষ সড়কের ভোগান্তি থেকে রক্ষা পাবে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির কাবিকা প্রকল্পের বরাদ্ধ থেকে হাজী আলাউদ্দিন সড়কের সাড়ে ৩ শত ফুট আরসিসি ঢালাইয়ের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে গ্রামের মানুষকে যাতায়াতের ভোগান্তি থেকে রক্ষা করা হবে।
Developed By Muktodhara Technology Limited