image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় ভূমিহীনদের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন

আনোয়ারা প্রতিনিধি    |    ২২:৪৭, জুন ১৬, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মধ্যে বিতরণকৃত ১ম ও ২য় পর্যায়ের নির্মাণাধীন পাকা ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ সাখাওয়াত হোসেন।

বুধবার(১৬ জুন) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের পরিদর্শনের অংশ হিসেবে বেলা ১১টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকায় নির্মাধীন ৬৫ টি ঘর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।

পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, মুজিব বর্ষ উপলক্ষে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করছে। যাদের মাথাগোঁজার ঠাইনেই তাদেরকে এসব আশ্রয়নে পুনর্বাসন করা হচ্ছে। তিনি আরো জানান আজ(বুধবার) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নির্মাধীন ঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন তিনি। এসময় ভুক্তভোগীরা ঘর পেয়ে মাননীয় প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় ঘরের নির্মানকাজের গুনগত মানেও সন্তোষ প্রকাশ করেন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image