image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারার ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও দলিল  

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:৫১, জুন ২০, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে ২৫ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ২শতক জমির মালিকানাসহ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে চাবি ও দলিল হস্তান্তরের সাথে আনোয়ারার ২৫ গৃহহীন ও ভূমিহীনের কাছে চবি ও জমির দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান,  আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, মো. ইয়াছিন হিরু ও এম.এ কাইয়ুম শাহ।

এসময় তৌহিদুল হাক চৌধুরী বলেন,, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র প্রচেষ্টায় আনোয়ারায় আজ(রবিবার) গৃহহীন ও ভূমিহীন ২৫ পরিবারকে জমিসহ পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের জন্য উপহার হিসেবে পর্যায়ক্রমে আনোয়ারায় ৭৫০ টি পরিবারকে জমিসহ নতুন ঘর দেওয়া হবে। উপকারভোগীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, ঘর পেয়ে দেওয়ার নামে কোন ধরনের টাকা পয়সা কাউকে দেবেন না। ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগও দেওয়া আছে। তবে এ ঘরে কোন অপকর্ম যেন না হয়। কিছুদিন পর-পর ঘর গুলো মনিটরিং কার হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image