image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

শাহ মোহছেন আউলিয়ার ওরশ সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:১৩, জুন ২০, ২০২১

image

করোনা পরিস্থিতি বিবেচনা করে বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া গতকাল রবিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলীস্থ মাজার প্রাঙ্গণে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রাহঃ) এর বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে বড় ধরনের কোন আয়োজন না থাকলেও উরশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ভক্ত অনুরক্তরা গরু, ছাগল, মহিষসহ নানা গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় আসতে থাকে।

মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী  এসএম ফজলুল করিম ও যুগ্ন মোতাওয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া উরশের কার্যক্রম রাখা হয়েছে। পূর্বে থেকে মাজারে আগত ভক্তদেরও সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

জানাযায়, প্রতি বছর বাংলা মাসের ৬ ই আষাঢ় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক উরশ পালিত হয়। উরশকে ঘিরে মাজার পরিচালনা কমিটি ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ভক্ত অনুরক্তরা গরু, ছাগল, মহিষসহ নানা গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় নিয়ে আসে। লাখো ভক্তের আল্লাহু-আল্লাহু ধ্বনিতে মাজার এলাকা মুখরিত হয়। আনোয়ারার প্রতিটি ঘরে-ঘরে মানুষ অন্যরকম উৎসব পালিত হয়। মিলাদ, যিকির ও আখেরি মুনাজাত ও তবারুক বিতরণের মধ্যদিয়ে আগত ভক্তরা তাদের মনোবাসনা পুরনের জন্য আল্লাহর কাছে প্রার্থণা করে। কিন্তু করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে জৌলুশহীন এক অন্যরকম উরশ উৎযাপন সকলের মাঝে কষ্ট দায়ক হলেও স্বাস্থ্যবিধি পালন করে সংক্ষিপ্ত পরিষরে ভক্তরা মাজার জেয়ারত করতে চলে আসে।

জনশ্রুতি অনুযায়ী ৮২৫-৮৭০ হিজরির কোন সময়ে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য হযরত শাহ মোহছেন আউলিয়া (রাহঃ) আরব দেশ থেকে হযরত বদর আউলিয় া(রাহঃ)কে সঙ্গে নিয়ে সাগর পথে পাথরে ভেসে আনোয়ারায় আসেন । পরে  উপজেলার ঝিওরি গ্রামে অবস্থান নেন। ড. এণামুল হকের ”পূর্ব পাকিস্তানে ইসলাম” নামক গ্রন্থে ১৩৯৭ খ্রিস্টাব্দে হযরত শাহ মোছেন আউলিয়ার ওফাতকাল বলে উল্লেক করা হয়েছে। ঝিওরি গ্রামে তাঁকে প্রথম সমাহিত করা হয়। পরে সঙ্খ নদীর ভাঙনের  কবলে পড়লে সেখান থেকে স্থানান্তর করে বটতলীর বর্তমান মাজারস্থলে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মাজারে কালো পাথরের আরবিতে লিকা একখানা শিলালিপি সযত্নে এখনো রক্ষিত আছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image