শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:৪৫, জুন ২০, ২০২১
সম্প্রতি রাউজান উপজেলার বিভিন্নস্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনায় নতুন গৃহ নির্মাণের জন্যে ঢেউটিন ও চেক প্রদান করা হয়।
রবিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মাঠে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এসব বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ টি পরিবারকে নতুন গৃহ নির্মাণের জন্যে ঢেউটিন ও চেক দেয়া হয়।
Developed By Muktodhara Technology Limited