image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বোয়ালখালীতে ৪৭ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

বোয়ালখালী প্রতিনিধি    |    ১৪:২৯, জুন ২১, ২০২১

image

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুর্নবাসনের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পযায় (ভার্চুয়ালি) এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০জুন) বিকাল ৩টায় উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৪৭টি পরিবারের কাছে দলিল হস্তান্তর করা হয়।

বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান মো: মোকারম, শফিকুল আলম, শেখ শহিদুল আলম, হামিদুল হক মন্নান, মোশাররফ হোসেন, হোসনে আরা বেগম, পি আই ও ইসমাইল, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যয় বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ১ম ও ২য় পর্যায়ে মোট ৪৭টি ঘরের ভূমির খতিয়ান ও ঘরের সনদ গৃহহীন পরিবারের হাতে তুলে দেন চট্টগ্রাম- ৮ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image