শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৬:৫৭, জুন ২১, ২০২১
সীতাকুন্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালেটের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে প্রেস ক্লাব কর্তৃক নিয়ন্ত্রিত সীতাকুন্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সচিব পদে লিটন কুমার চৌধুরী পদত্যাগ করলে পদটি শুন্য হয়। এতে কমিটির অর্থ মম্পাদক সচিব পদে নির্বাচন করলে দুটি পদ শুন্য হয়। কমিটি স্বচ্ছতার জন্য গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। এতে সচিব পদে মোঃ নজরুল ইসলাম (নয়া দিগন্ত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০ জুন রবিবার রাত ৯ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ট্রাস্টের সচিব পদে নজরুল ইসলাম প্রার্থিতা ঘোষণা করলে এতে তার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নজরুলকে বিজয়ী ঘোষণা করেন। এছাড়া কল্যাণ ট্রাস্টের অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন সঞ্জয় চৌধুরী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই ভোটের ব্যবধানে হেরে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার নির্দেশ বড়ুয়া। উল্লেখ্য যে, কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব লিটন কুমার চৌধুরী সম্প্রতি প্রেস ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গঠনতন্ত্রের বাধ্য বাধকতায় কারনে কল্যাণ ট্রাস্টের সচিব পদ থেকে লিটন কুমার চৌধুরী পদত্যাগ করলে এ অন্তবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান কল্যাণ ট্রাস্টে পূর্ণাঙ্গ কমিটি হল এম হেদায়েত চেয়ারম্যান, নজরুল ইসলাম সচিব,সঞ্জয় চৌধুরী, অর্থ সম্পাদক, নির্বাহী সদস্যরা হলেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সৈয়দ ফোরকান আবু,এম সেকান্দর হোসাইন, প্রেস ক্লাব সেক্রেটারি লিটন কুমার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী কাইয়ুম চৌধুরী ও প্রথম আলোর কৃষ্ণ চন্দ্র দাস।
Developed By Muktodhara Technology Limited