শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৫:৫৭, জুন ২৩, ২০২১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইতিহাস,ঐতিহ্য ও সাফল্যের ৭২ বছর এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার(২৩ জুন) বেলা ১১ টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মালেক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,সুগ্রীব মজুমদার দোলন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, মহিলা সম্পাদিকা পারভীন হাবিবা, সাজিয়া সুলতানা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুবলীগ নেতা এম.নজরুল ইসলাম ও আনোয়ারা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ ,নওয়াব আলী,চেয়ারম্যান জানে আলম,মাঈনুদ্দিন মনছুর, হাফেজ আবুল হাসান কাশেম, ছগীর আহমেদ আজাদ, মো. ইলিয়াছ, ছালামত উল্লাহ চৌধুরী, শাহাব উদ্দিন ও আবদুর রশিদ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited