image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় কৃষকদের মধ্যে চেক ও পিকআপ ভ্যান বিতরণ

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:৩২, জুন ২৪, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের উপপ্রকল্প এআইএফ-৩ ম্যাচিং গ্র্যান্ট এর অনুকূলে বানিজ্যিক ভাবে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়াজাত করণ প্রকল্পের অধিনে ৫ লক্ষ ৮১ হাজার টাকার  চেক ও কৃষি পণ্য বহনের জন্য ১টি পণ্যবাহী পিক আপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ জুন) বিকাল ৩ টায় উপজেলার ২ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী,চট্টগ্রাম আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু কাওসার মো. সরোয়ার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. নুরুল ইসলাম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সরওয়ার আলম, উপ-সহকারী কৃষি অফিসার স্বপণ দেবনাথ ও ছৈয়দ মো. মোরশেদ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলায় বানিজ্যিক ভাবে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ করার জন্য আনোয়ারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনে এনএটিপি-২ প্রকল্পের উপপ্রকল্প এআইএফ-৩ ম্যাচিং গ্র্যান্ট এর অনুকূলে বটতলী পূর্ব বরৈয়া গ্রামের কৃষক মো. তানভীর হাসানকে ৫ লক্ষ ৮১ হাজার টাকার একটি চেক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে বিষ মুক্ত সবজি পণ্য বহনের জন্য বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার কৃষক আনোয়ার হোসেনকে একটি পিক আপ প্রদান করা হয়েছে।

বিতরণকালে কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা জানান, এই অনুদান ও পিকআপ ভ্যান বিতরনের মধ্যদিয়ে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ এবং বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের মাঝে উৎসাহ বাড়াবে। এতে করে কৃষকেরা কম খরচে বেশি লাভমান হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান জানান, আধুনিক ও উন্নত কৃষি পদ্ধতি সংযুক্ত করতে আনোয়ারা কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের সব ধরণের পরামর্শ ও সহযোগীতা করে যাচ্ছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image