image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

পটিয়ায় সন্ত্রাসী মাইকেল জসিমকে গ্রেফতারের দাবিতে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন 

পটিয়া প্রতিনিধি    |    ২১:৩৮, জুন ২৪, ২০২১

image

চট্টগ্রামের পটিয়ায় এক সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী কর্তৃক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৪জুন) উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আ’লীগের ওয়ার্ড সভাপতি ও ৭নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের পরিবার ও তার পুত্র নজরুল ইসলাম সোহল তাদেরকে প্রাননাশের হুমকির অভিযোগ উত্থাপন করেছে।

সিরাজুল ইসলাম জানান, প্রাণনাশের হুমকি ছাড়াও সন্ত্রাসী অস্ত্রধারী বহু অপকর্মের হুতা জসিম উদ্দিন ওরফে মাইকেল জসিম, সিরাজের পুত্র সোহেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের অধিবাসী ছালামত খাঁর পুত্র “মাইকেল জসিম” একজন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। জসিমের বিরুদ্ধে খুন, ধর্র্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ইয়াবা ব্যবসা, হুন্ডী ব্যবসা ও নারী কেলেংকারির অভিযোগ রয়েছে। এ সংক্রান্তে পটিয়া ও বোয়ালখালী থানায় ৮টির অধিক মামলাও রয়েছে। এ্রই মধ্যে গত ১২ এপ্রিল পটিয়া থানা পুলিশ জসিমের ঘর তল্লাশি চালিয়ে ঘরের ছাদ থেকে ৩শ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জসিমের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ‘মাইকেল জসিম’ সিরাজ পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এছাড়া প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সিরাজুল ইসলাম আরও জানান, এলাকায় অপকর্মকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি এবং তার পরিবারের সদস্যরা প্রায় সময় অপকর্মকারীদের রোষানলে পড়েন।

তিনি অবিলম্বে মাইকেল জসিমকে গ্রেপ্তার পূর্বক তার অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছৈয়দুল ইসলাম, শওকত আলী, মীর আহমদ প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image