image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

ফটিকছড়ির সন্তান শিক্ষাবিদ মোহাম্মদ আলীর ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি    |    ১২:০৯, জুন ২৫, ২০২১

image

ফটিকছড়ির কৃতিসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সাবেক সদস্য, চবি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলী আর নেই। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৬.০০টায় তিনি চট্টগ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তিনি ১৯৩৪ সালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে মাসিক ফটিকছড়ি পদক পান।

উল্লেখ্য, ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ইংরেজি সাহিত্যের বিদগ্ধ পণ্ডিত ও শিক্ষাবিদ রূপে প্রসিদ্ধ। তাঁর অ্যাকাডেমিক গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ সর্বমহলে প্রশংসিত। বরেণ্য এ শিক্ষাবিদ পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। উপাচার্য ছাড়াও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। একই সাথে তিনি কলা ও মানববিদ্যা অনুষদেরও ডিন ছিলেন। সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। এক শোকবার্তায় তারা বলেন, প্রফেসর মোহাম্মদ আলী ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, সদালাপী, অমায়িক সর্বোপরি একজন শিক্ষার্থী-বান্ধব শিক্ষক। উদার মানসিকতা সম্পন্ন এদেশের প্রখ্যাত এ শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দাণ বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সাউদার্ণ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ শিক্ষাবিদকে দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রথিতযশা এ শিক্ষাবিদের মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়

২৫জুন চট্টগ্রাম শহরস্থ চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক রোড জামে মসজিদ মাঠে বাদ জুমার পর মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। নামাজ শেষে মসজিদ সংলগ্ন করবস্থানে দাফন করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image