image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

দোহাজারী পৌরসভা ছাত্রলীগ সভাপতি পদের দাবীদার দুই সাজ্জাদ

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৮:০৪, জুন ২৬, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদ দাবি করেছেন দুই ছাত্র নেতা। একজন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী, দোহাজারী পৌরসদরের সরকারপাড়া এলাকার মো. সাজ্জাদ হোসাইন।

অপরজন চট্টগ্রাম মহানগরীর সরকারি সিটি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী, দেওয়ানহাট ছিপাতল এলাকার মো. সাজ্জাদ হোসাইন। তাদের দাবি নিয়ে দ্বিধায় পড়েছেন নেতাকর্মীরা। দু'জনের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুক্রবার (২৫ জুন) দোহাজারী পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষরে অনুমোদিত কমিটিতে মো. সাজ্জাদ হোসাইনকে সভাপতি এবং আসিফুল হককে সাধারণ সম্পাদক করা হয়।

সভাপতি পদের দাবীদার দু'জনের মধ্যে প্রকৃতপক্ষে কাকে সভাপতি করা হয়েছে এবিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, "বিষয়টি নিয়ে জেলা ছাত্রলীগের ফেইসবুক পেইজে পোস্ট করে ক্লিয়ার করবো।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image