শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:৫৪, জুন ২৮, ২০২১
লকডাউনে রাউজানের অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের কথা চিন্তা করে উপজেলার প্রতিটি ইউনিয়নে ন্যায্যমূল্যের দ্রব্যসামগ্রী বিক্রয় করা হবে। যেখানে ইউনিয়নের অস্বচ্ছল পরিবারগুলো তাদের বাহিদা মত দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে।
সোমবার (২৮ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। এসময় সকল জনপ্রতিনিধির উচিত মানুষের পাশে থাকা।
রাউজানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরোয়ার্দী সিকদার, লায়ন শাহাবুদ্দিন আরিফ, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, আবদুর জব্বার সোহেল, রোকন উদ্দিন, নুরুল আবছার বাঁশি, বাবুল মিয়াসহ প্রমুখ।
সভায় সাংসদ ফজলে করিম চৌধুরীর উদ্যোগে প্রতিটি ইউনিয়নে আগামি মঙ্গলবার থেকে ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী বিতরণের সিদ্বান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন কোরবানী পশুরহাট সড়কে করা যাবে না ও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পদক্ষেপ নিতে জানানো হয়।
Developed By Muktodhara Technology Limited