image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে চন্দনাইশ তথ্য অফিসের প্রচারণা

চন্দনাইশ প্রতিনিধি    |    ২৩:৩৯, জুন ২৮, ২০২১

image

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে দেশজুড়ে তিনদিনব্যাপী সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারাদেশে লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

লকডাউনের শর্তাবলি মেনে চলার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চন্দনাইশে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের নির্দেশনায় সোমবার (২৮ জুন) পটিয়া তথ্য অফিসের উপজেলা সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের নেতৃত্বে চন্দনাইশ উপজেলা সদর, খান হাট, গাছবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী মাইকিং করা হয়।

মাইকিংয়ের মাধ্যমে মানুষকে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, ঘনঘন হাত ধোয়া, অপ্রয়োজনে ঘরে থাকা, সরকারের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়।

এব্যাপারে পটিয়া উপজেলা সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বলেন, "অসচেতন জনসাধারণ মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মানার কারণে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির অবনতি, সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পেয়েছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় চন্দনাইশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image