শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৮:৪৫, জুন ২৯, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দূর্গম ও উপকূলীয় এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত জনগোষ্ঠীদের মাঝে 'মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ' এই শ্লোগান কে সামনে রেখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়ন পরিষদের দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
এ সময় সেবা দানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস ত্রিপাটি, ডাঃ শার্মিলা তুহিন, ডাঃ রাশেদুল করিম সুজন, সাকমো বোরহান উদ্দীন।
অন্যান্যদের মধ্যে সহযোগিতা করেন এস এস এন লিপি দাস, রহিমা খাতুন, হেল্থ ইনিস্পেক্টর আব্দুল আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহেদা আক্তার, সিএসসিপি আব্দুল কাদের, আব্দুল আহাদ, অফিস সহকারী মৃত্যুঞ্জয় সহ প্রমুখ।
এ সময় প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থা পত্র ও ঔষধ সরবরাহ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited