শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৬:৪২, জুন ৩০, ২০২১
রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকা। এর পরিবর্তে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বাজেট ঘোষণা করেন।
বুধবার (৩০ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট আলোচনা হয়।
এসময় সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, হিসাব রক্ষণ কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী, প্রধান সহকারী, সাংবাদিক, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, মসজিদের ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাজেটের সার সংক্ষেপে মেয়র জানান- রাউজান পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৮১৩ টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন আয় ধরা হয় ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা।
অপরদিকে, পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন ব্যয় ধরা হয় ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।
বাজেট আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
Developed By Muktodhara Technology Limited