image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে যায়যায়দিনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৭:০০, জুন ৩০, ২০২১

image

জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন'র ১৫তম বর্ষপূর্তি ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে এক অনষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩০ জুন) দুপুরে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম কার্যালয়ে ফোরামের সভাপতি এস এম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাঞ্চনাবাদ ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর।

সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদক খালেদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক জামাল চৌধুরী বিপ্লব, এএসআই আবু মুসা, দৈনিক প্রথম আলো (পটিয়া-চন্দনাইশ) প্রতিনিধি আব্দুর রাজ্জাক, এমডি সাগর, তাহেরা বেগম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে- দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, দৈনিক সাঙ্গু প্রতিনিধি  এম ফয়েজুর রহমান, বিএমএসএফ চন্দনাইশ শাখা সভাপতি দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি নুরুল আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনসারী, দৈনিক খবর প্রতিনিধি হেলালুদ্দীন নীরব, সিটিজি ক্রাইম টিভি প্রতিনিধি  এসএম ওমর ফারুক, দৈনিক অধিকার প্রতিনিধি কামরুল ইসলাম মোস্তফা, কিউটিভি প্রতিনিধি এমএ হামিদ, সিপ্লাস টিভি প্রতিনিধি ফয়সাল চৌধুরী প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image