শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২০:৫৪, জুলাই ১, ২০২১
রাউজানের সাবেক ফুটবলার ও কোচ মোহাম্মদ জাহেদ (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজেঊন)।
বুধবার(৩০জুন)দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে, আত্মীয়স্বজনসহ তার হাতে গড়ে উঠা অসংখ্য ফুটবলার রেখে যান।
বৃহস্পতিবার দুপুর ২ টার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, তিনি দীর্ঘদিন কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিকভাবে কিছুটা পরিবর্তন হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। অবশেষে আজ (বৃহস্পতিবার) সকালে তিনি মারা যান।
সাবেক এই ফুটবলার চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের সাবেক সদস্য, রাউজান কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক প্রশিক্ষক (কোচ) হিসেবে দায়িত্ব পালন করেন।
Developed By Muktodhara Technology Limited