শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২২:১৫, জুলাই ১, ২০২১
মিরসরাইয়ে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘরের তীরের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধুর নাম আছিয়া খাতুন (৫৫)। তিনি উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামের নুর আহাম্মদ গণি বাড়ির বীর মুক্তিযোদ্ধা জেবল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আছিয়া ৩ ছেলে ও ১ মেয়ের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানায়, মারা যাওয়ার খবরটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই মহিলার বুকের উপর উনার বড় ছেলের ছবি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলতে পারছিনা।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, মুক্তিযোদ্ধা জেবল হকের স্ত্রী নিহত আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গত কয়েদিন ধরে ছেলেদের সাথে উনার মনমালিন্য চলছে। আমরা লাশ উদ্ধারের জন্য গেলে কোন স্বজনের দেখা মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে আত্মহত্যা না হত্যা।
Developed By Muktodhara Technology Limited